সংগৃহীত
আন্তর্জাতিক

সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

সার্বিয়ার উত্তরাঞ্চলে রেলস্টেশনের ছাউনি ধসে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এবিসি নিউজের।

দেশটির স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে। তিনি বলেন, ধংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরো দু’জন।

স্বরাষ্টমন্ত্রী আইভিকা বলেন, চাপা পড়া দু’জনকে উদ্ধারে ৮০ জনেরও বেশি দমকল কর্মী এবং উদ্ধারকারী দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি চালু হয়। স্টেশনের ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন।

সার্বিয়ার রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে। তবে ধসে পড়া যাত্রী ছাউনিটি মেরামতের অংশ ছিল না। তবে কী কারণে ছাউনি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি।

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিক নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আমার বাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা