ছবি: প্রতিনিধি
সারাদেশ
প্রশাসনের ভেজালবিরোধী অভিযান

সাতকানিয়ায় নকল লাক্স সাবান-জুস ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অনিরাপদ পরিবেশে তৈরি ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি গুদাম থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ভেজাল লাক্স সাবান, আমের জুস ও সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় গুদামটিতে কাউকে পাওয়া যায়নি।

এছাড়া একই সময়ে ওই এলাকায় শাহ জালাল মোয়া ও মো. আব্দুল্লাহ মোয়া নামে গুড় মুড়ির মোয়া তৈরির দুটি গুদামেও অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহ জালাল মোয়াকে ৪০ হাজার টাকা এবং মো. আব্দুল্লাহ মোয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি জনস্বার্থে ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা