ছবি: সংগৃহীত
রাজনীতি

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

আমার বাঙলা ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যায় ৭ টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠক সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিন দুপুরে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নে গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে।

জুলই সনদ গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ হলে জাতীয় সংসদের নিম্ন কক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠিত হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

প্রধান উপদেষ্টার ভাষণে আসা বিষয়গুলো নিয়ে নিজেদের করণীয় ও প্রতিক্রিয়া কি হবে তা নির্ধারণে স্থায়ী কমিটির জরুরি এ বৈঠক ডেকেছে বিএনপি।

প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্ধ্যায় ৭টায় আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং হবে। তারপর আমাদের প্রতিক্রিয়া জানাবো।

নাম না প্রকাশের শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচনের দিন গণভোটের সময় নির্ধারণ করা আপাতত এটা আমরা ইতিবাচকভাবে দেখছি। কিন্তু প্রধান উপদেষ্টা ভাষণে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন এবং পরবর্তী সংসদের ১৮০ দিনের মধ্যে সংস্কার সম্পূর্ণ করারসহ আরও কিছু বিষয় এসেছে- এগুলো নিয়ে স্থায়ী কমিটির বৈঠক আলোচনার পর মন্তব্য করতে হবে। কারণ আগে দলের মনোভাব জানতে হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা