ছবি: সংগৃহীত
অপরাধ
৭ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

সন্দ্বীপে সশস্ত্র ডাকাতির ঘটনায় আতঙ্ক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সন্দ্বীপে মধ্যরাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে হারামিয়া ইউনিয়নের সেরাং বাড়িতে হানা দিয়ে সশস্ত্র ডাকাতদল স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের অন্ধকারে ৫–৬ জনের একটি ডাকাতদল কিরিচ, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটিতে প্রবেশ করে। এ সময় তারা গৃহকর্তা কানু মিস্ত্রিকে বেধড়ক পিটিয়ে জিম্মি করে ফেলে। পরে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে ঘর তল্লাশি চালিয়ে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৭২ হাজার টাকা লুট করে নেয়।

হামলায় গুরুতর আহত কানু মিস্ত্রিকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা