বিনোদন

ফের বিয়ের পিঁড়িতে বসছেন নাগা চৈতন্য?

বিনোদন ডেস্ক: বিচ্ছেদের দু’বছরও হয়নি এখনও। এর মধ্যেই নাকি ফের বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন দক্ষিণী তারকা অভিনেতা নাগা চৈতন্য।

গত কয়েক দিন ধরেই এই জল্পনা বিনোদন জগতের অন্দরে। নাগা চৈতন্যের মতো জনপ্রিয় তারকা বলে কথা! তার উপরে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর দাম্পত্যজীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরে ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাম জড়ায় নাগা চৈতন্যের। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। তবে কি জল্পনার সেই সম্পর্কে ইতি টেনে সত্যিই দ্বিতীয় বার সংসার পাততে চলেছেন নাগা চৈতন্য?

গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ছেলেকে ফের সংসারী দেখতে চান দক্ষিণী তারকা নাগার্জুন। সেই কারণে নাকি নিজেই এ বার ছেলের জন্য পাত্রী নির্বাচন করেছেন তিনি। সামান্থার সঙ্গে সংসার ভাঙার পরে নাকি ছেলের জন্য বিনোদন জগতের বাইরের পাত্রী খুঁজছেন দক্ষিণী তারকা। এক ব্যবসায়ী পরিবারের মেয়েকে নাকি পছন্দও হয়েছিল নাগার্জুনের, এমন খবর পাওয়া যায়। তবে সেই সব খবর নাকি নেহাতই জল্পনা।

এই মুহূর্তে কাউকে বিয়ের পরিকল্পনা নাকি নেই নাগা চৈতন্যের। অন্দরের খবর, শোভিতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। আপাতত সেই সম্পর্কেই মন দিতে চান তিনি। সঠিক সময় এলে তবেই নাকি পরের ধাপে পা বা়ড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুগল। তার আগে জনসমক্ষে নিজেদের সম্পর্ককে তুলে ধরতেও খুব একটা আগ্রহী নন নাগা চৈতন্য বা শোভিতা, কেউই।

দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৭ সালে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য। সেই বিয়ে ভাঙে মাত্র চার বছরের মাথায়। তার পরে কেটে গিয়েছে বছর দুয়েক। শোভিতার সঙ্গে নাগা চৈতন্যের প্রেমের খবর নতুন নয়। একাধিক বার তার প্রমাণও মিলেছে সামাজিকমাধ্যমের পাতায়। আদৌ সেই সম্পর্ক পরিণতি পায় কি না, এখন তা দেখার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কোরিয়ার সঙ্গে সিইপিএ, ৯৭% পণ্যে শুল্ক সুবিধা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব...

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত...

ববিতে বহিরাগত ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রশিবিরের একটি কর্ম...

‘শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’: মামুনুল হক

চব্বিশের গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসনির্ভর ছাত...

জুলাই শহীদদের ডকুমেন্টারি নিয়ে হট্টগোল রাষ্ট্রপতির উপস্থিতিতে

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ...

‘অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো অসম্ভব নয়’— বাশার

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা