ছবি: সংগৃহীত
সারাদেশ

গোসাইরহাটে ৬ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক


শরীয়তপুরের গোসাইরহাটে কোস্টগার্ড ও থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ছয় মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে একজনকে ছয় মাস এবং অপর পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালপুর বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত আশ্রয়ণ প্রকল্পের ঘরে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল। এ সময় মাদক সেবনের সময় এক পিস ইয়াবা, প্রায় এক গ্রাম গাঁজা ও ছয়টি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়।

একই রাতে উপজেলার নাগেরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ আরও তিনজনকে আটক করে গোসাইরহাট থানা পুলিশ।

থানা পুলিশের অভিযানে আটকরা হলেন— নাগেরপাড়া এলাকার মৃত আবউল হোসেন সিকদারের ছেলে মো. আলী আজম সিকদার (২৮), পূর্ব মলংচড়া এলাকার দলিল উদ্দিন সরদারের ছেলে বিল্লাল হোসেন (২৫) এবং পখমসার এলাকার এমদাদুল হক বেপারীর ছেলে নাঈমুল হাসান (২৬)।

অন্যদিকে কোস্টগার্ডের অভিযানে আটক হন কোদালপুর মৃধাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে শাহাদাত মৃধা (৩৫), একই এলাকার আব্দুল ছালাম সিকদারের ছেলে শামীম সিকদার (৩০) এবং গোসাইরহাট পৌরসভার দাসেরজঙ্গল এলাকার মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে সুজন সরদার (৩৫)।

পরে আটক ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় শাহাদাত মৃধাকে ১০০ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান ঢাকা পোস্টকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় এক জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা