সংগৃহীত
বিনোদন

সংসার ভাঙা নিয়ে কী বললেন প্রিয়াঙ্কার জা

বিনোদন ডেস্ক

স্বামী জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলেছেন হলিউড তারকা সোফি টার্নার। সংসার ভাঙার এই ঘটনাকে তিনি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন।

হার্পারস বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ‘গেম অব থ্রোনস’ তারকা বলেছেন, ‘একটি আইনগত প্রক্রিয়ার মধ্যে আছি বলে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক। সম্পর্কটা বেশ ছিল আমাদের।’

সোফি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার জা। সোফির সদ্যসাবেক বর জো জোনাস হচ্ছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের ভাই।

সোফি ও জোনাসের পরিচয় ইনস্টাগ্রামে খুদেবার্তার মাধ্যমে। সেই থেকে প্রেম। ২০১৯ সালে বিয়ে করেন তারা। তাদের রয়েছে দুটি সন্তান। প্রথম সন্তান উইলার জন্ম ২০২০ সালে এবং ডেলফাইন জন্ম নেয় ২০২২ সালে।

জোনাস ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিচ্ছেদের আবেদন করেন। এরপর সোফি জোনাসের বাড়ি ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে ফিরে যান। তিনি বলেন, ‘আমি লন্ডনে ফিরে খুব ভালো আছি। ওখানে মনে হচ্ছিল জীবন স্থবির হয়ে পড়েছিল। ইংল্যান্ডে না ফেরা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না।’

নতুন সিনেমার কাজ শুরু করেছেন সোফি। সম্প্রতি আইটিভির থ্রিলার ‘জোয়ান’-এ অভিনয় করেছেন তিনি। আগামী বছর সাইকোলজিক্যাল থ্রিলার ‘ট্রাস্ট’-এ কাজ করতে যাচ্ছেন।

সোফির মতে, এই ছবি তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। নিজের অনুভূতি প্রকাশ করতে বেশ সহায়তা করেছে কাজটি।

সোফি জানিয়েছেন, এখন তিনি বন্ধু ও পরিবারের সদস্যদের কাছাকাছি থাকতে চান। ছয় বছর বিদেশে থাকার পর তিনি এখন অন্যরকম আনন্দময় এক জীবনের কথা ভাবছেন।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা