ছবি: সংগৃহীত
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশদের বিশাল জয়

অধিনায়ক হ্যারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ইংল্যান্ড। সাউদাম্পটনে অনুষ্ঠিত এই ম্যাচে লঙ্কানদের ১১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ইংলিশরা। এই জয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী রূপ ধারণ করে ইংল্যান্ড। পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে মাত্র এক উইকেট হারিয়ে তারা বোর্ডে তোলে ৯০ রান। এরপর দলের রানপ্রবাহ আরও বাড়িয়ে দেন অধিনায়ক হ্যারি ব্রুক ও জস বাটলার। এই দুজন মাত্র ৬০ বলেই গড়ে তোলেন ১২৮ রানের জুটি।

ব্যক্তিগত ৮০ রান করে জস বাটলার আউট হলেও উইকেটে আরও বেশি চড়াও হন ব্রুক। মাত্র ৪৯ বলেই ক্যারিবীয়দের মতো তান্ডব চালিয়ে টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১০ চার ও ৬ ছক্কায় মাত্র ১১৪ রানে অপরাজিত থাকেন ইংলিশ অধিনায়ক। এছাড়া উইল জ্যাকস ২১ এবং টম ব্যান্টন ১০ রান করেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড।

২৫৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ভেতরেই শীর্ষ তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকা লঙ্কান দল সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলের পক্ষে দুনিথ ভেল্লালাগে সর্বোচ্চ ৩৩ এবং দাসুন শানাকা ২৪ রান করেন। বাকিদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৩৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

ইংল্যান্ডের বোলিং আক্রমণে সফল ছিলেন সনি বেকার, যিনি একাই শিকার করেন ৩টি উইকেট। এ ছাড়া লিয়াম ডুসন ও জেমি ওভারটন দুটি করে এবং আরও তিন বোলার একটি করে উইকেট লাভ করেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখ...

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপর...

৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্ব...

শান্তি ফেরাতে মধ্যস্থতা করবে চীন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত চীন সফরের ঠিক আগে আবার...

আগামী মাসে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি উত্তেজনাপূর্ণ অনূর্ধ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা