ছবি: সংগৃহীত
সারাদেশ

শিক্ষক হত্যা চেষ্টা মামলার আসামী মিলন গ্রেপ্তার

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানী ঢাকা থেকে র‍্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিলন মোল্লা উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামের মফেজ মোল্লার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে কিছুদিন আগে শিক্ষক ইমাম হোসেন রাজন শিকদারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের পরিবার মিলন মোল্লাকে প্রধান আসামি করে কালকিনি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন জানান, যৌথ অভিযানে প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল আলম বলেন, "শিক্ষক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের নির্দেশনা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ।...

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

মার্কিন সেনাকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত ইরান

ইরান-মার্কিন উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিষয়...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা