সংগৃহিত
খেলা

শাহীনকে সরিয়ে নেতৃত্বে ফিরছেন বাবর!

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান অধিনায়ক হিসেবে ফিরতে যাচ্ছেন বাবর আজম।

বিভিন্ন সূত্রে এই খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিওটিভি। গত বছর নভেম্বরে সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর।

মহসিন নাকভির নতুন বোর্ড এসেই আবার তাকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শাহীন শাহ আফ্রিদির ওপর আস্থা হারিয়েছেন নতুন বোর্ড প্রধান।

জানা গেছে, নির্বাচক কমিটির পরামর্শে আবার বাবরকে অধিনায়ক হিসেবে ফেরানো হচ্ছে। এমন খবরে শাহীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পদত্যাগ করার চিন্তা করছিলেন। কিন্তু তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পাকিস্তানি পেসারকে এমন হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।

বরঞ্চ পিসিবির সিদ্ধান্ত মেনে নিতে বলা হয়েছে তাকে। বর্তমানে কাকুলে ফিটনেস ক্যাম্প করছে ক্রিকেটাররা। ২৯ জনকে নিয়ে এই ক্যাম্প শেষ হবে ৮ এপ্রিল। এরই মধ্যে বাবরকে পুনর্নিয়োগের ঘোষণা দেওয়া হতে পারে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা