সংগৃহীত
প্রবাস

লেবানন থেকে ফিরেছেন আরো ৯৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ৯৪ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ৯৪ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এ পর্যন্ত সতেরো ফ্লাইটে সর্বমোট এক হাজার ১৪২ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইওএম’র পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননে থেকে যেসব প্রবাসী দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা