সংগৃহিত
বাণিজ্য

রিসাইকেল ফাইবার উৎপাদনে ভ্যাট অব্যাহতির দাবি

বাণিজ্য ডেস্ক: রিসাইকেল ফাইবার মিলের কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ এবং স্থানীয় স্পিনিং মিলে সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংস্থাটি এ দাবি জানায়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, রিসাইকেল ফাইবার উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজিত হয়। এ প্রক্রিয়ায় কোনো প্রকার পানি বা রাসায়নিক উপকরণ ব্যবহার করা হয় না। এছাড়া কোনো ধরনের কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় না। ফলে পরিবেশ রক্ষায় এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। কটনের বিকল্প হিসেবে ব্যবহৃত হওয়ায় আমদানির সর্বনিম্ন ৩০ শতাংশ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের নতুন আইন অনুযায়ী, ২০২৫ সালে সর্বোচ্চ ৫০ শতাংশ অর্গানিক কটন বা পলিয়েস্টারের সঙ্গে আনুপাতিকহারে সংমিশ্রণে সুতি কাপড় উৎপাদন করতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে আমাদের দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জিএসপি সুবিধা ২০২৬ সালে বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ইইউভূক্ত দেশসমূহে আমাদের গার্মেন্টস সামগ্রী কর আরোপযোগ্য হবে এবং একটি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে।

এছাড়া উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ করা, নগদ সহায়তার ওপর কর কর্তনের হার ৫ শতাংশ নির্ধারণ, করপোরেট করহার ১২ শতাংশ করা, এইচ এস কোডে জটিলতা নিরসনের দাবি জানিয়েছে বিজিএমইএ।

এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, রিসাইকেল করার মাধ্যমে যদি পরিবেশ পরিচ্ছন্ন হয়, তাহলে আমরা খুঁজে খুঁজে সেটা বের করে সাপোর্ট করতে চাই। পরিবেশের জন্য সহায়ক হলে আমাদের বাড়তি রাজস্ব দরকার নেই। রিসাইকেলের জন্য যা করণীয় আমরা করবো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা