সারাদেশ

রাজবাড়ীতে মামা ভাগিনা কাবাব ঘরকে ভোক্তার জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ ও সংরক্ষণ না করার অপরাধে মামা ভাগিনা কাবাব ঘরসহ দুইটি প্রতিষ্ঠানকে জরিমান করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৮ মার্চ) জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কুটিরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম।

জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কুটিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ ও সংরক্ষণ না করার অপরাধে গোয়ালন্দ মোড় বাজার এলাকায় মামা ভাগিনা কাবাব ঘরকে ১২ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শণ করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ ও সংরক্ষণ না করার অপরাধে কুটিরহাট বাজারের মেসার্স কায়ান ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা