ছবি: রাজবাড়ী প্রতিনিধি
বাণিজ্য

রাজবাড়ীতে বাজার মনিটরিং, অতিরিক্ত দাম নেওয়ায় জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় শুক্রবার (২২ মার্চ) রাজবাড়ী সদরের কাঁচাবাজার, মাংসবাজার, মুরগীবাজার, মাছবাজার, ডিমবাজারসহ স্বনামধন্য মুদি দোকান ও পণ্য পরিবেশকদের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এসময় ব্যবসায়ীদের ক্রয়মূল্যের ভাউচার ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। পাশাপাশি, পণ্য পরিবেশকদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, পাইকারি ও খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফা না করার নির্দেশনা দেওয়া হয়।

মনিটরিং চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অযৌক্তিক দামে পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে স্বল্পমাত্রায় জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোল্লা ইফতেখার আহমেদ। তার সঙ্গে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, ক্যাব প্রতিনিধি নাসির উদ্দীন এবং সাধারণ ক্রেতারা।

জেলা প্রশাসন জানিয়েছে, মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজার স্থিতিশীল রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা হয় এবং সাধারণ ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে দ্রব্যমূল্য রাখা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা