সংগৃহীত
বাণিজ্য

বিদেশে যাচ্ছে কুমিল্লার সেমাই

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিসিকে সেমাই তৈরি করে খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে গিয়ে কাজের ব্যস্ততা দেখা গেছে। প্রতিষ্ঠানটিতে ঢুকার আগে সিঁড়িতেই ভাজা সেমাইয়ের ম-ম গন্ধ পাওয়া যায়। ভেতরে গিয়ে দেখা যায়, বাঁশের খাড়িতে থরে থরে সাজানো ভাজা মচমচে লাচ্ছা সেমাই। সেমাইয়ের বড় বড় খাড়ির নিচে পড়ছে তেলের অবশিষ্টাংশ। পাশেই সেমাই মেপে মেপে তা বাজারের জন্য প্রস্তুত করছেন মাথায় সার্জিক্যাল ক্যাপ ও মুখে মাস্ক পরা একদল পুরুষ।

সংশ্লিষ্টরা জানান, এসব মুখরোচক সেমাইয়ের অধিকাংশ এক-দুদিনের মাঝে চলে যাবে দেশের সীমানা পেরিয়ে ভারত ও মালয়েশিয়ায়। এ ছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিক্রি হবে দেশের স্থানীয় বাজারগুলোতে।

জানা গেছে, কুমিল্লা নগরের ঠাকুরপাড়া ও অশোকতলা লাগোয়া বিসিক শিল্পনগরী। ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে শিল্পনগরীতে। বিশেষ করে খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজে। দিন রাত কাজ করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। অন্যসব কারখানা থেকে এখানকার সেমাইয়ে মালিক ও রপ্তানিকারকদের রয়েছে বাড়তি নজর। এর কারণ এই কারখানা থেকে সেমাই স্থানীয় বাজারের পাশাপাশি যাচ্ছে দেশের বাইরেও। তৈরি হচ্ছে নতুন বৈদেশিক মুদ্রা উপার্জনের খাত। কুমিল্লা বিসিকের এটিই একমাত্র প্রতিষ্ঠান, যারা দেশের বাইরে সেমাই রপ্তানি করে থাকে।

প্রতিষ্ঠানটি ঘুরে দেখা গেছে, নিচতলায় চলছে বিস্কুট ও চানাচুর তৈরির কাজ। চার তলায় বড় চুল্লিতে ভাজা হয় লাচ্ছা সেমাইয়ের গোল্লা। এরপর তা ভাজা শেষে রাখা হয় তেল ঝরার জন্য। একদিকে তেল ঝরছে অন্যদিকে প্যাকেটিং প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার মো. ফিরোজ খন্দকার বলেন, ‘আমরা ২০২২ সাল থেকে দেশের বাইরে বিস্কুট ও চানাচুরসহ বিভিন্ন প্রোডাক্ট রপ্তানি করছি। ২০২৩ সাল থেকে ভারতে ও পরে মালয়েশিয়ায় সেমাই রপ্তানি করছি। আমরা চট্টগ্রাম বন্দর দিয়ে মালয়েশিয়া, বিবির বাজার দিয়ে ভারতের ত্রিপুরা ও গোয়াইনঘাট দিয়ে ভারতের আসামে রপ্তানি করছি। এ বছর আমরা ভারতে এক লাখ ডলার ও মালয়েশিয়ায় ২০ হাজার ডলারের সেমাই রপ্তানি করছি।’

তিনি বলেন, ‘আমাদের সারা বছর সেমাই উৎপাদন বন্ধ থাকে। শুধু রমজানের আগের ১৫ দিন থেকে মোট ৪৫ দিন পর্যন্ত সেমাই উৎপাদন হয়। এরপর বছরের বাকি সময় বন্ধ থাকে উৎপাদন। এই সময়ে আমাদের ৩০ থেকে ৩২ জন লোক কাজ করে।’

ফিরোজ খন্দকার বলেন, ‘সামনের বছর আমাদের রপ্তানি বাড়বে। কারণ, আমরা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সামনের বছর থেকে রপ্তানি করবো। আমাদের সব আলোচনা শেষ। ইউরোপসহ অন্যান্য দেশেও রপ্তানির কথা ভাবছি। কথাও আগাচ্ছি।’

কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন বলেন, ‘বিসিক থেকে প্রথম খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজ বিদেশে পণ্য রপ্তানি করছে। তাদের খাবারের মান বিশ্ব দরবারে পাল্লা দেওয়ার মতো করেই তৈরি করা। তারা সর্বোচ্চ চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘তারা (খন্দকার ফুড) সরকারি সুবিধা চেয়েছিল। ২০১১ সাল থেকে তারা এখানে উৎপাদনে আছে। তাদের সকল মান ও পরিকল্পনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাগ্রো প্রসেসে আবেদন করেছিল সহযোগিতার জন্য। আমরা তাদের সহযোগিতা করেছি। বাংলাদেশ ব্যাংক তাদের পাশে আছে। ঋণ সহযোগিতা থেকে যা যা দরকার তারা করছে। তারা বৈদেশিক মুদ্রা উপার্জনের মাধ্যমে জাতীয় রিজার্ভে ভূমিকা রাখছে। তাদের ১০ শতাংশ ভর্তুকিও দিচ্ছে সরকার।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা