বিনোদন

যুক্তরাষ্ট্রের মদদে আমার দেশে হামলা হচ্ছে : ইরানি অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

গত শনিবার মধ্যরাতের পর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এ সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লো। ডোনাল্ড ট্রাম্পের এ পদক্ষেপে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্বনেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন। অন্যরা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ইরানি অভিনেত্রী মান্দানা করিমি।

বেশ কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করা ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি ঠিক নেই। দেখে হয়তো মনে হচ্ছে, সব কাজই করছি। কিন্তু আসলে আমি ঠিক নেই। আমি ঠিক থাকার ভান করছি মাত্র। আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যা করণীয়, তা আমি করছি।’

ইরানি অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, ‘শিশুদের মৃত্যু দেখেও কীভাবে চুপ করে থাকা যায়! শুধু ফিলিস্তিন বা ইরান নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের আর্থিক মদদে বিস্ফোরণ হচ্ছে। ইসরায়েল আক্রমণ করছে। আর সারা বিশ্ব নীরব হয়ে দেখছে!’

অভিনেত্রী এই মুহূর্তে ইউরোপে রয়েছেন। সেখানে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটার সময়ও নিজেকে ভূতের মতো মনে হচ্ছে তাঁর। তাই তিনি লিখেছেন, ‘আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে, যেখানে আমার মা-ভাই, আত্মীয়স্বজন আতঙ্কে দিন কাটাচ্ছে। পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির ওপরই পড়বে!’

নিজের দেশকে পুড়তে দেখে অসহায় বোধ করছেন মান্দানা করিমি। অভিনেত্রী জানিয়েছেন, ইরান বলতে তিনি সরকার, প্রশাসন বোঝেন না। তাঁর কথায়, ‘ইরান বলতে সেই দেশের মানুষকেই বুঝি। আমার মায়ের হাত বুঝি। সেই ইরানের মৃত্যু হচ্ছে। আমি ঠিক নেই।’

সারা বিশ্বের কাছে মান্দানা সমর্থন দাবি করেছেন। এই অবস্থা এড়িয়ে না গিয়ে সবাইকে প্রতিবাদে সরব হতে বলেছেন তিনি। এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন বলেও জানিয়ে দিয়েছেন মান্দানা। তাঁর কথায়, ‘সাহায্য করতে না পারলেও আমাদের সম্মানটুকু রক্ষা করুন অন্তত। ইরানের সেই মানুষগুলোকে একটু সম্মান জানান, যাঁরা চোখের সামনে দেশটাকে অদৃশ্য হয়ে যেতে দেখছেন। এটা শুধু রাজনীতি নয়, এ বড় যন্ত্রণার।’

‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’–এর মতো ছবিতে অভিনয় করেছেন মান্দানা। ‘বিগবস’-এও নজর কেড়েছিলেন এই অভিনেত্রী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম...

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

দুই দিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভ...

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সা...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা