সংগৃহিত
সারাদেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন-ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো.সাদমান (৭)। এছাড়া সিএনজি চালক আলামিন হোসেন (২৫), তার বাড়ি ফুলপুর উপজেলার দিও গ্রামে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

একই পরিবারের তিনজন তারা আত্মীয়দের জানাজায় যাচ্ছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী ঘটনাস্থলে বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় তদন্ত কমিটি করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহে আসার পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৭জন নিহত হন। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা