সংগৃহিত
বিনোদন

মা সিরিয়ালের ‘ঝিলিক’র ছবি বিতর্ক

বিনোদন ডেস্ক: মা সিরিয়ালে ঝিলিকের চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছান তিথি বসু। ঘরে ঘরে মা-বোনদের মনে এখনো তিনি পরিচিত ঝিলিক নামেই। তবে সেই ঝিলিক এখন আর ছোট্ট নেই। কয়েকদিন আগেই ছিল তিথির জন্মদিন। ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। তবে একটি ছবি নিয়ে আপাতত তুমুল শোরগোল নেটপাড়ায়।

লেপার্ড প্রিন্টের একটি লং গাউন পরেছিলেন তিথি। সাইড স্লিট থেকে বেরিয়ে আছে সুঠাম পা। যদিও নেট-নাগরিকদের নজর আটকাল গিয়ে পাশে থাকা একটি সিগারেটের প্যাকেটে। রয়েছে একটি লাইটারও। আর তারপর থেকেই শুরু হলো ট্রোল।

একজন কমেন্টে লিখেছেন, সিগারেটের প্যাকেটটা তো সরাতে হত বোন। আরেকজনের কমেন্ট, ‘সিগারেটের প্যাকেট টা তো সরাতে হতো বোন। আরেকজনের মন্তব্য, আজকাল সিগারেট খাওয়াও শুরু করে দিয়েছো দেখছি।

কেউ কেউ তো আবার তিথির পোশাক নিয়েও ট্রোল করা শুরু করলেন। যদিও বেশিরভাগই মাত অভিনেত্রীর কার্ভি ফিগারে। ডেইলি ভ্লগে বেশ কয়েকবার ভাগ করে নিয়েছিলেন কীভাবে নিজের ফিটনেসে নজর রাখছেন। ডায়েট আর এক্সারসাইজে দিয়েছেন মন। যদিও ফুড ভ্লগিংয়ের কারণে বাইরের তেল-মশলাযুক্ত হাই ক্যালোরির খাবার খেতেই হয়।

কয়েকদিন আগে রটেছিল তিথির বিয়ের খবর। খানিক মজা করেই তিনি লিখেছিলেন, ‘আইবুড়ো ভাত খেলাম’। আর সেখান থেকেই ধারণা হয় বুঝি বা এবারের শীতেই ঝিলিক বসবে বিয়ের পিঁড়িতে। যদিও পরে বোঝা যায়, এক রোস্তোরাঁর সঙ্গে কোলাবরেশনে এই শ্যুট।

২০০৯ থেকে ২০১৪, প্রায় পাঁচ বছর ধরে চলা বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ছিল মা। যা রাতারাতি বদলে দিয়েছিল তিথির জীবন। যদিও মাঝে হঠাৎই হারিয়ে গিয়েছিলেন তিনি। এখনো নতুন কোনো প্রোজেক্টে দেখা যায়নি তাকে। তবে ইউটিউবার হিসেবে নিজের পরিচিতি গড়ে নিয়েছেন।

জোশ টকসে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি যখন দশম শ্রেণিতে পড়ছিলেন তখনই তার বাবা তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিছুদিন আগেই শেষ হয়েছিল মা ধারাবাহিকের কাজ। বাবা হঠাৎ ছেড়ে যাওয়ায় ভেঙে পড়েছিলেন তার মা। ফলে সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তিথিকেই।

বাড়ির ইলেকট্রিক বিল মেটানো থেকে শুরু করে কী রান্না হবে, কী বাজার হবে, সবটা সামলে পড়াশোনা চালিয়েছেন ছোট্ট তিথি। সঙ্গে পড়াশোনা। সেভিংসের টাকা দিয়ে চালিয়েছিলেন সংসার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা