সংগৃহিত
বিনোদন

মাহির সঙ্গে প্রেমের প্রশ্নই আসে না

বিনোদন ডেস্ক: হঠাৎ করেই এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আলোচনায় ঢাকাই সিনেমার চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে এই দুই তারকাই বিবাহিত। যদিও বর্তমানে স্বামীকে ডিভোর্স দিয়ে আলাদা থাকছেন মাহি।

এরই মধ্যে গুঞ্জন উঠলো, এক নায়কের সঙ্গে প্রেমে জড়িয়েছেন এই অভিনেত্রী। সেই নায়কের নাম জয় চৌধুরী। গুঞ্জনের সূত্রপাত তাদেরই সমন্বিত এক মন্তব্যেকে কেন্দ্র করে।

সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছেন মাহি-জয়। সেখানেই তারা জানান, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। যেটা খুব গোপন। কারণ পর্দায় দুজন কখনোই একসঙ্গে কাজ করেননি।

তাহলে কীভাবে এমন গভীর বন্ধুত্ব গড়ে উঠলো? সে বিষয়ে ওই অনুষ্ঠানে মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ, যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’

একই সুরে কথা বলেন জয় চৌধুরীও। এরপরই মূলত কানাঘুষা শুরু হয়, তারা প্রেম করছেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে একটি সিনেমার প্রদর্শনীতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়। সেখানেই মাহি প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন। জয় বলেন, মাহির সঙ্গে প্রেমের প্রশ্নই আসে না। আমাদের সম্পর্কটা অনেক পবিত্র।

এই নায়কের ভাষায়, ‘সত্যি বলতে, এই নিউজের বিষয়ে আমিও জানি না। আপনাদের ভাবি (জয়ের স্ত্রী) একটু আগে আমাকে ইনবক্স করেছে। মাহি আমাকে করেনি এখনো। কারণ, মাহির সঙ্গে তো আমি সাক্ষাৎকার দিয়েই এসেছি। মাহির সঙ্গে আমার প্রেম–ট্রেম তো প্রশ্নই আসছে না। আমরা খুব ভালো বন্ধু। আমি, মাহিসহ যারা আমাদের গ্রুপে আছেন, সবাই পরিবারের মতো। এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই। আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যেটা নিয়ে কথা-চালাচালি হবে। আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক। অনেক ভালো বন্ধু।’

উল্লেখ্য, মাহিয়া মাহি ও জয় চৌধুরী দুজনেরই ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। মাহি নায়িকা হিসেবে জনপ্রিয়তা, সাফল্য পেলেও জয় এখনও থিতু হতে পারেননি। তবে কাজ করছেন নিয়মিত। দীর্ঘ এই সময়ে কখনও এক সিনেমায় পাওয়া যায়নি তাদের।

মাহিকে সর্বশেষ দেখা গেছে এই ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

অন্যদিকে জয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। যেখানে নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা