ছবি সংগৃহিত
বিনোদন

ঈদের বিশেষ নাটক ‘মনের মতো বউ চাই’

বিনোদন প্রতিবেদক: ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘মনের মতো বউ চাই’। রাজীব মণি দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পলাশ মণি দাস। রোমান্টিক গল্পনির্ভর নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আখম হাসান ও মানসী প্রকৃতি।

এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন শফিক খান দিলু, ফাহমিদা রহমান তৃষা, আহমেদ সাজু, ফাওজিয়া আবিদা মিহি, সাজু আহমেদ, ফরিদ হোসাইন, আফতাব উদ্দিন প্রমুখ। ‘মনের মতো বউ চাই’ নাটকের কাহিনীতে দেখা যাবে রমিজ দীর্ঘ বছর ধরে বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু কোনো পাত্রীই তার পছন্দ হয় না। কারণ যে পাত্রীই সে দেখুক না কেন পাত্রীর একটা খুঁত সে বের করেই ছাড়বে। কোনো কোনো পাত্রীকে তার মা-খালার মতো মনে হয়। আবার পাত্রীর শরীরের রং কালো মানে পরবর্তী জেনারেশন উগান্ডার মতো হবে, সেটা রমিজ কিছুতে মেনে নিতে পারে না।

এদিকে, প্রতিবেশি এশা রমিজকে অনেক ভালোবাসে কিন্তু রমিজ সেটা বুঝতে নারাজ। তার সাফ কথা, আশপাশের মেয়ে সে কখনোই বিয়ে করবে না। রমিজ যতবার বিয়ে করতে যায়, এশা ততবারই আল্লাহর কাছে দোয়া করে যেন রমিজের পাত্রী পছন্দ না হয়। রমিজ প্রতিবারই পাত্রী দেখে এসে এ নিয়ে এশার সাথে ঝগড়া করে। অথচ এখানে এশার কি দোষ সে নিজেও বুঝতে পারে না। একদা এক পাত্রীকে দেখতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে পাত্রীর ভাই রমিজকে বেঁধে রাখে, বিয়ে না করলে তাকে ছাড়বে না। রমিজ কৌশলে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে আসে।

রমিজের বাবা তার একমাত্র ছেলেকে কিভাবে বিয়েতে রাজি করাবে বুঝতে পারে না। রাস্তায়-চায়ের দোকানে গেলেই মানুষজন ছেলেকে নিয়ে টিটকারী করে। কেউ কেউ মন্তব্য করে রমিজকে নাকি জিন-ভূতে আছড় করেছে, তানা হলে শতাধিক পাত্রী দেখার পরও কেন তার পাত্রী পছন্দ হবে না। এক সময় রমিজের জন্য পাত্রী দেখতে দেখতে বাবা-বন্ধুবান্ধব সবাই বিরক্ত হয়ে যায়। এখন আর কেউই রমিজের সঙ্গে পাত্রী দেখতে যেতে রাজি হয় না। বিভিন্ন মজার ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যায় রমিজের পাত্রী দেখার কাহিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা