ছবি-সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ায় শার্শার যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার যুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলের দিকে মালয়েশিয়ার জোহর বারুই শহরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ৬ মাস আগে জীবিকার তাগিদে যুবায়ের মালয়েশিয়ায় যান। সেখানে তিনি চার চাকার ট্রাক চালাতেন। ঘটনার দিন ট্রাকে মাল বোঝাই করে নিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন।

এসময় পথিমধ্যে জোহর বারুই শহরে পৌছালে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা বিষয়টি নিশ্চিত করে জানান, যুবায়ের এর মরদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।

এদিকে যুবায়েরের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এবার বাড়লো লঞ্চভাড়াও

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার বেড়েছে লঞ্চভাড়াও। এতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা