বিনোদন

‘মাটির মেয়ে’ দেখে দর্শকেরা কে কী বলছেন

বিনোদন প্রতিবেদক

তিন দিন আগে মুক্তি পেয়েছে নাটক ‘মাটির মেয়ে’। গত শনিবার থেকে নাটকটি রয়েছে ট্রেন্ডিংয়ের শীর্ষে। এরই মধ্যে ইউটিউবে নাটকটির ভিউ হয়েছে ৫১ লাখের বেশি। মন্তব্য এসেছে পাঁচ হাজারের বেশি। আর্থিক সজীবের নির্মাণে এবং সংবেদনশীল গল্পে নাটকটি ইতিমধ্যে দর্শকহৃদয়ে স্থান করে নিয়েছে।

২৫ জুন প্রিয়ন্তী এইচডি নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। এর পর থেকেই আলোচনায় রয়েছে নাটকটি। এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার, শায়লা সাথী, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, আনোয়ার শাহী, সুচনা শিকদার প্রমুখ।

নাটকটি দেখে নাজমা রহমান নামের একজন লিখেছেন, ‘শেষের দিকে অনেক কান্না পেয়ে গেল। মায়েদের এমনই হওয়া উচিত। কিন্তু বাস্তব হচ্ছে, মানিয়ে নিতে নিতে একদিন কবরে চলে যাওয়ার সময় হয়ে যায়, তবু সুখ আসে না। অনেক সুন্দর লাগল নাটকের শেষটুকু দেখে।’ জাহাঙ্গীর নামের একজন লিখেছেন, ‘নাটকটা দেখে আমার চোখে পানি চলে এসেছে। আসলে এই নাটক থেকে কিছু শেখার আছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একজন মানুষ আসুক।’

মোহাম্মদ আসলাম নামের একজন অভিনয়শিল্পী তামিম খন্দকারের প্রশংসা করে লিখেছেন, ‘হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি নাটক ছিল। সবাই যদি এমন হতো, পৃথিবীটা আরো সুন্দর হতো। সবাইকে এ বিষয়টা বোঝানোর জন্য ধন্যবাদ তামিম ভাইকে।’

জেসান নামের একজন লিখেছেন, ‘নাটকটা দারুণ হয়েছে, আবেগপ্রবণ গল্প। তামিম এতটা ভালো অভিনয় করেছে, শায়লা সাথীও। এই জুটির আরো নাটক চাই।’

জোবাইদা আক্তার নামের এক দর্শক লিখেছেন, ‘এককথায় নাটকটা অসাধারণ, আমার চোখে পানি চলে আসছে।’ মো. সোহান লিখেছেন, ‘সব ছেলে এক না রে বোন। শেষে তো কান্না করে দিছি, এমন মানুষ যদি সব ঠকে যাওয়া নারীর জীবনে আসত।’ খাদিজা লিখেছেন, ‘বুকের ভেতর চাপা কষ্ট, চোখ দিয়ে পানি পড়ছে। কিছু বলার যেন ভাষা নেই।’

হাসিনা আক্তার নামের আরেক দর্শক নাটকটি দেখে লিখেছেন, ‘কোনো দিন নাটক দেখে চোখে পানি আসেনি। প্রথমবার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার এমন দুটি মেয়ে আছে, কারও জীবনে এমন কষ্ট দিও না আল্লাহ।’ অন্য একজন দর্শক লিখেছেন, ‘আমি একজন মা। আমি সত্যিই নাটকটা দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি একমুহূর্তের জন্য কান্না থামাতে পারিনি। সত্যিই নাটকটার কোনো তুলনা নেই, অসাধারণ হয়েছে।’

একজন সহজ–সরল মেয়ের জীবনচক্র, বাস্তব সমাজের দৃষ্টিভঙ্গি আর মা ও মেয়ের যন্ত্রণা-সব মিলে দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে এই নাটক-এমনটাই মনে করছেন পরিচালক আর্থিক সজীব। অন্য ধাঁচের গল্প হলেও চিত্রনাট্যে গতি এনে নির্মাণে আধুনিক ছোঁয়া আনা হয়েছে, যেন মানুষ ভাবনায় সহজে ডুব দেয়। সজীব বলেন, ‘এ নাটকটিতে আমি একজন সহজ–সরল মাটির মেয়ের জীবনের কষ্টগুলো তুলে ধরেছি। নাটকটিতে একাধিক মন্তাজের ব্যবহার করা হয়েছে, এটি একটি অফ ট্র্যাকের সিনেম্যাটিক গল্প। এই গল্পে শায়লা সাথী দারুণ অভিনয় করেছেন, “মাটির মেয়ে” মা ও মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাঁদাবে!’

নাটকটির প্রযোজক মনোয়ার পাঠান বলেন, ‘ভালো গল্প, ভালো নির্মাণ এবং অভিনয় ভালো হলে দর্শক নাটক দেখে। “মাটির মেয়ে” নাটকের দর্শকপ্রিয়তা এটিই প্রমাণ করে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

দুই দিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভ...

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সা...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা