সংগৃহীত
আন্তর্জাতিক

ভিন্নরূপে দেখা যেতে পারে মেলানিয়া ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বামী ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ের একদিন পর মেলানিয়া ট্রাম্প জাতির উদ্দেশে কিছু বলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বেছে নিলেন।

মেলানিয়া বলেন, অধিকাংশ আমেরিকান আমাদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।

মার্কিন প্রজাতন্ত্রের হৃদয়–খ্যাত স্বাধীনতাকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেন মেলানিয়া। তিনি দেশের স্বার্থে মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করার জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানান।

আমেরিকানদের প্রতি মেলানিয়ার বার্তা ছিল সংক্ষিপ্ত। কিন্তু বার্তায় সাবেক মার্কিন ফার্স্ট লেডি তার দ্বিতীয় দফার দায়িত্বে একটি পরিবর্তিত ভূমিকা নেওয়ার বিষয়ে ইঙ্গিত করেন।

তিনি বলেন, আমি আশা করি, আমাদের দেশের নাগরিকরা ব্যক্তি স্বাধীনতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপত্তার স্বার্থে মতাদর্শের ঊর্ধ্বে উঠে মিলেমিলে কাজ করবেন।

২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন মেলানিয়া শুরুতে হোয়াইট হাউসে থাকতেন না। তিনি ছোট ছেলের সঙ্গে নিউইয়র্কে অবস্থান করছিলেন।

দায়িত্বের প্রথম মেয়াদে মেলানিয়া অবশ্য তার পূর্বসূরিদের নির্ধারণ করা ঐতিহ্য মেনে বাক্সংযম দেখান।
মার্কিন ফার্স্ট লেডির ভূমিকা বহুলাংশে অনির্ধারিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবার মেলানিয়া সম্ভবত তার কথাবার্তা-কাজকর্মের বিষয়ে আরো সুচিন্তিত ভূমিকা নেবেন।

জন্মসূত্রে মেলানিয়ার নাম মেলানিজা নাভস। ৫৪ বছর বয়সী মেলানিয়া স্লোভেনিয়ান-আমেরিকান সাবেক ফ্যাশন মডেল। ঘটনাক্রমে তিনি ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের সোনালি দেয়ালের মধ্যে একটি চাকচিক্যময় জীবন পান। তবে হোয়াইট হাউসের ওভাল অফিসের রাজনৈতিক জীবন তার জন্য সীমাবদ্ধতা হয়ে এসেছিল। এ কারণে ফার্স্ট লেডির মেয়াদকালে তিনি প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।

কেউ কেউ মেলানিয়াকে হেঁয়ালি হিসেবে বর্ণনা করেন। তিনি তার পূর্বসূরিদের তুলনায় কম প্রকাশ্যে আসতে পছন্দ করতেন। তিনি হোয়াইট হাউস ও প্রচারাভিযানে কম বক্তব্য দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে মেলানিয়া লোকচক্ষুর কেন্দ্রে আসা এড়িয়ে গেছেন। এই সময়কালে তার স্বামী দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য প্রচার চালান। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। তাকে এগুলো মোকাবিলা করতে হচ্ছিল।

মেলানিয়ার অনুপস্থিতি নিয়ে এই গ্রীষ্মে বেশ কয়েকটি খবর প্রকাশিত হয়। এসব খবরে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়।

তবে মেলানিয়া গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়েছিলেন। যেমন তার স্বামী ২০২২ সালের শেষ দিকে ঘোষণা দিয়েছিলেন, তিনি আবার নির্বাচনে অংশ নেবেন। সেই অনুষ্ঠানে মেলানিয়া ছিলেন।

আবার গত জুলাইয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে একটি উজ্জ্বল লাল পোশাক পরে যোগ দিয়েছিলেন মেলানিয়া। তবে সম্মেলনে তিনি বক্তব্য দেননি। এই বিষয় ঐতিহ্যের সঙ্গে যায় না।

মেলানিয়া যখন কথা বলেন, তখন তার শব্দ বাছাইয়ে সতর্কতার বিষয়টি প্রতীয়মান হয়। এই ব্যাপারে তার দৃষ্টিভঙ্গির বিষয়ে ইঙ্গিত মেলে।

৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশে সংক্ষিপ্ত কিন্তু সূক্ষ্ম বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্য ট্রাম্পের প্রচার শিবিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে চালানো প্রথম হামলার ঘটনার পরও মেলানিয়া কথা বলেছিলেন। তিনি ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। তিনি অপরাধীকে দানব হিসেবে চিহ্নিত করেছিলেন।

ফক্স নিউজকে একটি বিরল সাক্ষাৎকার দিয়েছিলেন মেলানিয়া। তিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ ও গণমাধ্যমকে দোষারোপ করেন। বলেন, এদের ভূমিকা ট্রাম্পের ওপর আক্রমণ চালাতে উৎসাহ জুগিয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির যোগাযোগ অধ্যয়নের সহযোগী অধ্যাপক ট্যামি ভিজিল বলেন, মেলানিয়া আধুনিক ফার্স্ট লেডিদের মধ্যে অনন্য।

মিশেল ওবামা ও মেলানিয়া ট্রাম্পের ওপর একটি বইয়ের লেখক ট্যামি ভিজিল। তিনি আরো বলেন, মেলানিয়া তার কাজগুলো যেভাবে করতে চান, সেভাবেই করেন। এটি যেভাবে করতে হয়, তার বিপরীত। তবে তিনি মূল প্রত্যাশা পূরণ করেন।

ট্যামি ভিজিল বলেন, মার্কিন ফার্স্ট লেডির ভূমিকা বছরের পর বছর ধরে বিকশিত হয়েছে। মেলানিয়া জনসাধারণের মধ্যে কতটা সক্রিয় হতে চান, সে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা