আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ষড়যন্ত্রের যে অভিযোগ যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে করেছে তা অস্বীকার করেছে ইরান। শনিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগহেই এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) ট্রাম্পকে হত্যায় ইরানি এক ব্যক্তিকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ম্যানহাটনের আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ডের এক কর্মকর্তা সেপ্টেম্বর মাসে শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি এবং তাকে হত্যার পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেন।

তদন্তকারীদের শাকেরি জানান, সেপ্টেম্বরে তাকে সাত দিনের মধ্যে ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা তৈরি করতে বলেন ইরানের আধা সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড কর্পস। তবে তাদের প্রস্তাব মেনে নেননি তিনি।

শাকেরি এখন পলাতক। ধারণা করা হচ্ছে, বর্তমানে ইরানে অবস্থান করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘বিচার বিভাগ এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে যাকে একাধিক হত্যার ষড়যন্ত্র পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন।’

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা