ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাত দিবস পালনে অনুদান নয়: মোর্শেদ আলম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ মোর্শেদ আলম এক বার্তায় ভালুকা উপজেলা ও পৌর এলাকার সম্মানিত ব্যবসায়ী, প্রতিষ্ঠানপ্রধান ও সর্বস্তরের জনগণকে শ্রেণিগত সালাম ও শুভেচ্ছা জানিয়ে জানান, আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের পরামর্শক্রমে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির সকল কর্মসূচি নিজস্ব অর্থায়নে পালন করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, এই উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির কোনো নেতাকর্মী যদি দলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট অর্থ দাবি করে, তাহলে তাতে সহযোগিতা না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, কেউ যদি অর্থ না দেওয়ার কারণে হুমকি বা চাপের মুখে পড়েন, তাহলে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। ভালুকা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতির এই বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের অনুদান গ্রহণ না করার নির্দেশনা ইতোমধ্যে জারী করা হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে ভালুকা উপজেলার সর্বস্তরের জনগণকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ জানান, গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ দিনটি যথাযথ মর্যাদায় পালন করার আহ্বান জানানো হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা