আন্তর্জাতিক

ভারতে ৫৫ যাত্রী নিয়ে ট্যুরিস্ট বাস খাদে, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে কমপক্ষে ৮ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী ওই বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।

পরে স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাস্তা থেকে ছিটকে পড়ার পর বাসটি খাদে পড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ির যাত্রীদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের রশি বেয়ে নিচে নামতে দেখা যায়।

পুলিশ এনডিটিভিকে জানিয়েছে, চালক তীক্ষ্ণ ওই বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে পড়ে যায় বলে প্রাথমিক রিপোর্টে অনুমান করা হচ্ছে।

সংবাদ মাধ্যমটিকে পুলিশ সুপার প্রভাকর বলেন, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় হতাহতের বিষয়ে শোক প্রকাশ করেছেন। এছাড়া তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী স্টালিন বলেন, যারা সামান্য আহত হয়েছেন তাদেরও ৫০ হাজার রুপি করে প্রদান করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা