ছবি: সংগৃহীত
জাতীয়

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

আগামী ৮ থেকে ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এই তারিখ প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনের কারণে গত এক বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ইজতেমা আয়োজন নিয়ে আজ সাদপন্থিদের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থি হিসেবে পরিচিতদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। দুই পক্ষের সঙ্গেই আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমার তারিখ ও আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট সবাই এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, জুবায়েরপন্থিদের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে সাদপন্থিরা রমজানের আগে এবং প্রস্তাবিত দুই পর্বের পরের সময়ে একটি পর্বে ইজতেমা আয়োজনের দাবি জানিয়েছেন। এছাড়া নভেম্বরের শেষ দিকে দুই পর্ব শুরুর আগেও ইজতেমা আয়োজনের প্রস্তাব রয়েছে তাদের।

সাদপন্থিদের অন্য কোথাও ইজতেমা আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও তারা এতে সম্মত হননি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার দুই পক্ষকেই একসঙ্গে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছে।

মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এ মুহূর্তে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইজতেমার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

রোহিত-কোহলি-জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বৈঠক

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোডম্যাপ...

পুনর্বাসনের দাবিতে গাজীপুরে বস্তিবাসীর সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে স...

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি

আগামী ৮ থেকে ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্ব...

১৭৬ কোটি টাকা আত্মসাৎ: হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে CSR ফান্ডের অর্থ আত্মস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা