ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি বৃদ্ধির ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। আগামীকাল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে এই বর্ধিত তহবিলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। মূলত যুক্তরাষ্ট্রে যাতায়াত খরচ, আবাসন এবং করের অস্বাভাবিক ভার নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর উদ্বেগের মুখেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিলো জিয়ান্নি ইনফান্তিনোর সংস্থা।

অনেক ফুটবল অ্যাসোসিয়েশন আশঙ্কা করছিল যে বিশ্বকাপের শেষ ধাপে পৌঁছানোর পরও তাদের পকেটে লাভের বদলে লোকসান হতে পারে। ফিফা প্রাথমিকভাবে ৭২৭ মিলিয়ন ডলারের রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছিল। যেখানে প্রতিটি দল অন্তত ১০.৫ মিলিয়ন ডলার এবং চ্যাম্পিয়নরা ৫০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল। তবে এখন এই অঙ্ক আরও কয়েক ধাপ বাড়ানো হচ্ছে।

বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ব্যবস্থাপনা এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কর ছাড়ের সুবিধা না পাওয়াটা ফুটবল বোর্ডগুলোর জন্য বড় ধাক্কা। আগের আসরগুলোতে ফিফা অংশ নেওয়া দেশগুলোর জন্য কর মওকুফ নিশ্চিত করতে পারলেও এবার যুক্তরাষ্ট্র সরকার তা দেয়নি। এর ফলে একেক রাজ্যে একেক হারে কর গুনতে হবে দেশগুলোকে। যেমন ফ্লোরিডায় কোনো স্টেট ট্যাক্স না থাকলেও নিউ জার্সিতে ১০.৭৫ শতাংশ এবং ক্যালিফোর্নিয়ায় ১৩.৩ শতাংশ কর দিতে হবে।

এছাড়া গত ডিসেম্বরে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী রাউন্ড অফ ৩২-এ উঠলে অতিরিক্ত ২ মিলিয়ন ডলার এবং কোয়ার্টার ফাইনালে উঠলে অতিরিক্ত ৮ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু ইউরোপের প্রভাবশালী ফুটবল ফেডারেশনগুলো এবং ইংলিশ এফএ দাবি করেছে যে সেমিফাইনাল পর্যন্ত না যেতে পারলে যাতায়াত ও অপারেশনাল খরচ সামলে লাভের মুখ দেখা অসম্ভব। এই দাবির পরিপ্রেক্ষিতেই ফিফা তাদের বিশাল আয় থেকে বাড়তি অর্থ দিতে রাজি হয়েছে।

ফিফার বর্তমান আর্থিক অবস্থা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। বর্তমান চার বছরের সাইকেলে ফিফা ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যার মধ্যে কেবল আসন্ন বিশ্বকাপ থেকেই আসবে ৯ বিলিয়ন ডলার। এই বিশাল রাজস্বের কথা মাথায় রেখেই ফিফা তাদের ২১১টি সদস্য দেশের জন্য নির্ধারিত ২.৭ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিলও আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে।

আগে প্রতিটি অ্যাসোসিয়েশনের ৫ মিলিয়ন ডলার এবং প্রতিটি কনফেডারেশনের ৬০ মিলিয়ন ডলার করে পাওয়ার কথা ছিল। এখন ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় এই অনুদান আরও বৃদ্ধি পাবে। ফিফার মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, যোগ্য দলগুলোর জন্য আর্থিক অবদানের প্রস্তাবিত বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে যা বৈশ্বিক ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উ...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

আগাম জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করে...

আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প

ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ অনুষ্ঠানে সশস্ত্র হাম...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি–টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদে...

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়ে...

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাক...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা