ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

ক্রীড়া ডেস্ক

দীর্ঘদিনের অপেক্ষা, হিসাব-নিকাশ ও নানা সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হয়েছে, বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে।

এবার বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই চলছিল। সেই লড়াইয়ে সবার আগে আফগানিস্তান এবং এরপর বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে থাকা শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে থাকবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকায় শীর্ষ নয়টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।

বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর বাংলাদেশের সামনে থাকা সমীকরণও সহজ হয়ে যায়। র‍্যাংকিংয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত বলে জানিয়েছে ক্রিকইনফো।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে ওই দুই ম্যাচে জয় পেলেও র‍্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ নেই ক্যারিবীয়দের।

ফলে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্বে অংশ নেওয়াও নিশ্চিত হয়েছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে এবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে কঠিন পথ পাড়ি দিতে হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

বিশ্বকাপ ফরম্যাট বদলে অসন্তুষ্ট সহযোগী দেশগুলো

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

বাংলাদেশের বিপক্ষে প্রমাণের অপেক্ষায় অজি অলরাউন্ডার

গত বছরের শুরুতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বেউ ওয়েবস্টারের। এরই...

হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় দাবি করেছেন...

বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

দীর্ঘদিনের অপেক্ষা, হিসাব-নিকাশ ও নানা সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা