ছবি: সংগৃহীত
সারাদেশ

বিএনপি জোটের বিজয়ে কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফোরামের শোকরানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের ভূমিধস বিজয়ে বিজয় মিছিল বা উল্লাস না করে আল্লাহর দরবারে শোকরানা স্বরূপ দোয়া মাহফিল শেষে মিষ্টিমুখ করেছেন কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ।

ফোরামের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানোর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নির্বাচিত প্রতিনিধি এম. এ. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নির্বাচিত প্রতিনিধি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচিত প্রতিনিধি মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নির্বাচিত প্রতিনিধি অ্যাডভোকেট এম. এ. মান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নির্বাচিত প্রতিনিধি জোনায়েদ সাকিকে অভিনন্দন জানান।

রাজধানীর হৈ চৈ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ. কে. এম. আমিনুল হক। সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি ও বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পিটিএ সদস্য হুমায়ুন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন লিমন ভূঁইয়া, শরিফ উদ্দিন ও মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউসার আহমদ, মেরাজুল ইসলাম, মোহাম্মদ মেরুল, নাজমুল হোসেন, ফখরুল আলম, মোহাম্মদ মোসলেম, আবদুল জলিল, কামরুল মোল্লা ও সাইদুর ইসলাম।

বক্তারা বিএনপির বিজয়ে মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করার পাশাপাশি সারা দেশের আপামর জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা