ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির সঙ্গে নয়, এককভাবে নির্বাচনে যাবে এলডিপি: কর্নেল অলি

আমার বাঙলা ডেস্ক

বিএনপির সঙ্গে রাজনৈতিক জোট না করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কর্নেল অলি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের স্বার্থে এলডিপি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নেবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নয়, দলীয় স্বতন্ত্র অবস্থান থেকেই ভোটের মাঠে থাকবে এলডিপি।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এলডিপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় দলটি এককভাবে নির্বাচন করে জনগণের রায় নিতে চায়।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিন সকালে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। তিনি কুমিল্লা-৭ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার বিএনপিতে যোগদানের বিষয়ে কর্নেল অলি বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয়ভাবে এর দায় এলডিপি বহন করবে না।

এলডিপির এই ঘোষণাকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা