ছবি: জেলা প্রশাসনের সৌজন্যে
সারাদেশ

বান্দরবানে নির্বাচন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

চট্টগ্রাম ব্যুরো:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা জনাব শামীম আরা রিনি।

সভায় জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এ নির্বাচন যাতে সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার আবদুর রহমান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনবহির্ভূত কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়সমূহ সভায় উপস্থাপন করেন। বিশেষ করে দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, নির্বাচন সামগ্রী পরিবহন এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি এড়াতে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রস্তুতিমূলক এ সভার মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে প্রশাসনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা