সারাদেশ

বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কমছে না সবজির দাম

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে উঠেছে শীতকালীন নানারকম সবজি। পর্যাপ্ত সবজি উঠলেও দাম কমেছে না। দাম না কমায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। দাম বেশি থাকায় সাধারণ মানুষের অস্বস্তিতে দীর্ঘশ্বাস ফেলছে। গত সপ্তাহের তূলনায় দাম বেড়েছে কিছু সবজির।

সরেজমিন শনিবার সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে গত সপ্তাহে ফুলকপি কেজি প্রতি ৩৫ টাকা, বর্তমান ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, বর্তমান ৫০ টাকা, শিম ৩০ টাকা, বর্তমান ৪০ টাকা, ওলকপি ২৫ টাকা, বর্তমান ২০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, বর্তমান ২৫ টাকা, লালশাক আটি ৫ টাকা, বর্তমান ৫ টাকা, কলা ৩০ টাকা, বর্তমান ৪০ টাকা, মেটে আলু ৪০ টাকা, বর্তমান ৫০ টাকা, বরবটি ১৫ টাকা, বর্তমান ১৫ টাকা, পালংশাক ৭ টাকা, বর্তমান ৭ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, বর্তমান ৩০ টাকা, নতুন আলু ৬০ টাকা, বর্তমান ৭০ টাকা, কাঁচা ঝাল ৬০ টাকা, বর্তমান ৬০ টাকা, টমোটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

হঠাৎ করে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সুলতানপুর বড়বাজারের পাইকারি আলু ব্যবসায়ি মোহাম্মদ খন্দকার জামিলুর জানান, এখন থেকে মাত্র এক সপ্তাহ আগে আলুর দাম কেজিতে ১০ টাকা কম ছিল।

সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করে দাম বেড়ে গেছে। আমরা খরচসহ কেজিতে ১ টাকা লাভে আলু বিক্রি করে থাকি। ভারত আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে এইরকম একটি গুজবে বাজারে আলুর সরবরাহ কমে গেছে। যে কারণে দাম বেড়েছে। তবে বাজারে দেশি নতুন আলু উঠা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, খুব শীঘ্রই আলুর দাম আবার কমে যাবে বলে আশা করা যাচ্ছে।

সুলতানপুর বড়বাজারের কাঁচাপাকা মাল ব্যবসায়ি সমিতির সভাপতি রওশন আলী জানান, সাতক্ষীরার কোন কোল্ড স্টোরে আলু নেই। এমনিতে বাজারে আলুর সংকট রয়েছে। আমাদের এখানে আলু আসে রংপুর থেকে। সেখানকার ব্যবসায়িরা নিজেরাই বাজার নিয়ন্ত্রণ করে। মোবাইলের যুগ হওয়ায় সাথে সাথে সব জায়গার বাজার দরের খবর তারা দ্রুত পেয়ে যায়।

যে কারণে আড়তদাররা সংকটের অজুহাতে তাদের ইচ্ছামত দাম বাড়িয়ে দেয়। তাছাড়া ভারত থেকে আলু আসা বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। নতুন আলু বাজারে আসা শুরু হয়েছে। সরবরাহ একটু বাড়লে দাম কমে যাবে বলে জানান তিনি।

বড়বাজারে বাজার করতে আসা রাধানগরের বাসিন্দা আঃ হালিম জানান, কয়েকদিন আগেও পাইকারি বাজার থেকে আলু কিনলাম ৬০ টাকা কেজি। আজ বাজারে এসে দেখি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে নিত্যপণ্যের দামের উপর কোন নিয়ন্ত্রণ নেই। সরবরাহ কমের অজুহাতে বাড়ছে আলুর দাম।

এভাবে দাম বাড়তে থাকলে আলু খাওয়া ভুলে যেতে হবে। দ্রব্যমূল্য উর্দ্ধগতি নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। এই উর্দ্ধগতির বাজারে লোকাল সিন্ডিকেট করে একধরনের অসাধু সিন্ডিকেট দাম বাড়াচ্ছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা