সাফদারপুর মুনছুর আলী একাডেমির সহকারী শিক্ষক আবুল খায়ের
সারাদেশ
বহাল তবিয়তে শিক্ষক আবুল খায়ের

জাল সনদে ১৪ বছর

ঝিনাইদহ প্রতিনিধি

শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ থেকে পাস না করেও জাল সনদে শিক্ষকতা করছেন এক শিক্ষক। দীর্ঘ ১৪ বছর ধরে জাল সনদে বহাল তবিয়তে আছেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমির সহকারী শিক্ষক আবুল খায়ের।

সাফদারপুর মুনছুর আলী একাডেমির প্রধান শিক্ষক আমিন উদ্দিন বলেন, ২০১০ সালে আবুল খায়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন। এরপর গত ২৩ অক্টোবর ওই শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ জাল মর্মে সংবাদপত্রে সংবাদ প্রচারের পর জেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম আবুল খায়ের কাগজ পত্র চেয়ে পাঠান। আমি তার সব কাগজপত্র জমা দিয়ে এসেছি। এরপর কি হয়েছে আমার জানা নেই।

ওই শিক্ষক এখনো বিদ্যালয়ে আছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, যেহেতু তার সনদ জাল ওই সংক্রান্ত কোন কাগজ পত্র আমার কাছে আসেনি। তাই উনি বিদ্যালয়েই আছেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক আবুল খায়ের এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে তিনি কোন মন্তব্য করেননি।

আজহারুল ইসলাম বলেন, আবুল খায়েরের কাগজপত্র যাচাইয়ের জন্য এনটিআরসিএতে পাঠালে সেখান থেকে গত ১৯ নভেম্বর সনদটি ভুয়া বলে সংস্থাটির সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) সাইফুল ইসলাম প্রত্যয়নপত্র দিয়েছেন। তিনি আরও বলেন, যেহেতু তিনি জাল সনদে চাকরি করছেন এ ঘটনায় তার জেল জরিমানাসহ আরো অনেক কিছু হতে পারে। পরবর্তী পদক্ষেপ সরকারই করবেন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা