ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হাওলাদার রফিকুল ইসলাম। তিনি বারাকপুর বাজার কমিটির সভাপতি, ব্যারাকপুর বাজার মৎস্য আড়তের সভাপতি এবং বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সায়েড়া-লক্ষীখালী খালের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। নির্মাণকাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় এবং এলজিইডির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গাফিলতির কারণে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত যাতায়াতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলজিইডির প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে নিম্নমানের কাজ এবং নানা অনিয়মের মাধ্যমে প্রকল্পের কাজ দীর্ঘায়িত করা হচ্ছে। তারা অবিলম্বে অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি দ্রুত সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু করে সেটিকে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রণবিজয়পুর স্পোর্টিং ক্লাবের সভাপতি হাফিজুর রহমান সুমন, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা