সারাদেশ

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে: কৃষিমন্ত্রী 

দিনাজপুর প্রতিনিধি: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও কৃষি খাদ্য নিরাপত্তার জন্য গম ও ভুট্টা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গড়ে তোলার চেষ্টা করছি।

এখানকার বিজ্ঞানীদের উন্নত প্রশিক্ষন দেয়া হচ্ছে। আগামীতে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে হবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। আর বাংলাদেশের অর্থনীতিতে এই গবেষণা প্রতিষ্ঠান একটি বিরাট ভুমিকা রাখবে।

তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিকিকরণ ও লাভজনক করতে চাই। কৃষি হবে উন্নত জীবনের জন্য। একজন কৃষক যাতে কৃষি কাজ করে তার সন্তানসহ পরিবারকে উন্নত জীবন যাপন করাতে পারে সরকার সেই লক্ষে কাজ করছে। তাই দিনাজপুরের সম্ভাবনাকে শতভাগ ব্যবহার করার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি উন্নয়ন কর্মকান্ড করছে। এর ফলে কৃষি কাজ করে মানুষ অনেক বেশি লাভবান হবে।

তিনি বলেন, কৃষিকে কেন্দ্র করে বাংলাদেশের সার্বিক অর্থনীতি আবর্তিত হয়। আমাদের সংস্কতি, রাজনীতিসহ সকল কিছুতেই কৃষির বিপুল প্রভাব। বাংলাদেশ ধান প্রধান ফসল। কিন্তু সম্প্রতি আমরা বলছি- ধানের সাথে সাথে অন্যান্য ফসল উৎপাদন করতে হবে। আর পুষ্টি জাতীয় খাবার খেতে হবে।পুষ্টি জাতীয় খাবার বলতে আমরা বুঝি- দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি।

এগুুলো উৎপাদন করতে গেলে পুশুর মুল খাদ্য হচ্ছে কার্বো হাইড্রেড এবং প্রোটিন। আর কার্বো হাইড্রেড এর সবচেয়ে সস্তা উৎস হলো ভুট্টা। দক্ষিন আমেরিকা, আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশে ভুট্টা প্রধান খাদ্য হলেও বাংলাদেশে অনেকে ভুট্টা খায় না। ২০-২৫ বছর আগে আমাদের দেশে ভুট্টার কোন ফসল ছিল না। কিন্তু এখন ভুট্টার ব্যাপক চাহিদা। সেই চাহিদার কারণ হলো পশু খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সরকার গঠন করে তখন ভুট্টার উৎপাদন ছিল ৬ লক্ষ টন। চলতি বছর বিভিন্ন কর্মসূচি গ্রহনের ফলে এবার ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন। যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে। ধান আমাদের প্রধান খাদ্য হলেও বর্তমানে তরুণরা গমের খাবার বেশি খেতে চায়। সেই সাথে গমের চাহিদা ব্যাপক বাড়ছে।

মঙ্গলবার দিনাজপুর নশিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এ একটি কেন্দ্রীয় গবেষনা কমপ্লেক্স এর উদ্বোধন ও গ্রিণ হাউজে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনসহ চলমান গবেষনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।

এরপর তিনি বিডব্লিউএমআরআই এর সেমিনার রুমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসুচী প্রণয়ন কর্মশালা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনঞ্জন শীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রমুখ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা