সংগৃহীত
স্বাস্থ্য

বাংলাদেশ কালাজ্বর ও ফাইলেরিয়া মুক্ত

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর মধ্যে প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সনদও আমরা পেয়েছি।

তিনি বলেন, ডব্লিউএইচওর যে গাইডলাইন ছিল, সেটা আমরা ফলো করেছি। মানসম্মত চিকিৎসা এবং ল্যাব স্থাপনেও আমরা বিশেষভাবে কাজ করেছি। একইসঙ্গে বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।

সোমবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বিজয় লাভ, বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বর মুক্ত হওয়া ও ফাইলেরিয়া মুক্ত সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আমরা গত চার বছরের তথ্য ডব্লিউএইচওর কাছে প্রদান করেছি। তারা রিভিউ করে দেখেছে, বাংলাদেশ আসলেই কালাজ্বর নির্মূল করতে পেরেছে। এ কারণে গত ৩০ অক্টোবরের ডব্লিউএইচও আমাদের সনদ প্রদান করে।

পৃথিবীর অন্য কোনো দেশ এখনো কালাজ্বর মুক্ত হতে পারেনি। আমরা একইসঙ্গে ফাইলেরিয়াও মুক্ত হয়েছি বলেও জানান তিনি।

জাহিদ মালেক জানান, বাংলাদেশে সত্তর দশকে বিভিন্ন এলাকায় কিছু সংখ্যক কালাজ্বরের রোগী শনাক্ত করা হয়েছিল। ৮০ সালে পাবনা জেলায় এর একটি প্রাদুর্ভাব ঘটেছিল।

এ রোগটি বেলে মাছির কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। সময়মতো চিকিৎসা না হলে ৯৫ শতাংশ কালাজ্বর রোগীর মৃত্যু হয়। এই জ্বরের প্রধান লক্ষণগুলো অনিয়মিত দীর্ঘমেয়াদি জ্বর, যকৃতের বৃদ্ধি, ওজন হ্রাস এবং রক্ত স্বল্পতা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এছাড়া দেশ এখন ফাইলেরিয়া মুক্ত। ২০০১ সালে বাংলাদেশে একটি জরিপের মাধ্যমে নিশ্চিত করা হয়, ৬৪টি জেলার মধ্য ১৯টি জেলায় ফাইলেরিয়া রোগের সংক্রমণের হার সর্বোচ্চ ২০ শতাংশ ছিল। কিন্তু বর্তমানে সংক্রমণতার হার ১% এর নিচে অর্থাৎ নিয়ন্ত্রিত থাকায় ২০২২ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি দলিল দাখিল করা হয়।

দলিলটির সার্বিক মূল্যায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৫ মে ২০২৩ সালে বাংলাদেশকে ফাইলেরিয়া মুক্ত ঘোষণা করে। বিশ্বে বাংলাদেশ সাফল্যের ১৮তম দেশ। একই সঙ্গে এশিয়া মহাদেশের চতুর্থ দেশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা