সংগৃহীত
জাতীয়

দেশের উন্নয়ন অনেকেরই সহ্য হয় না

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক চেষ্টা করেছে। শুধু স্বাস্থ্য খাতই নয়, সার্বিকভাবেই দেশের নানা উন্নয়ন হয়েছে। কিন্তু বাংলাদেশের এসব উন্নয়ন অনেক দেশেরই সহ্য হয় না, তাই তারা পেছন থেকে নানা ষড়যন্ত্র করে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন দেশের স্বাস্থ্য সেবার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে, কিডনি, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। এগুলো আগে এই দেশে হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই নানা উন্নয়ন ও অর্জন এসেছে। তবে যেখানে জ্বালাপোড়াও হবে, সেখানে কোনো উন্নয়ন সম্ভব নয়। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার উন্নতিও সম্ভব নয়।

জাহিদ মালেক বলেন, দেশের উন্নয়ন অনেকেরই পছন্দ হয় না। এমনকি একটি দেশ যখন উন্নতি করে, তখন অনেক দেশই নানা চক্রান্ত শুরু করে। এমনভাবে তারা আপনাকে ধরবে, যেন তাদের কথা শুনতেই হবে। তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করলেই ভালো। কিন্তু প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এতোকিছুর মধ্যেও তিনি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, আমাদের একটি কথা মনে রাখতে হবে, দেশের সমস্যা হলে সেটি সবার জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সেই সমস্যা থেকে কেউই বাদ যাবে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা