সংগৃহিত
খেলা

বাংলাদেশকে লজ্জায় ডুবালো যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক: শেষ ওভারে বাংলাদেশকে হারাতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ৯ রান! সাকিব আল হাসান হয়তো আঁচ করতে পেরেছিলেন পরাজয় সন্নিকটে। মাথা নিচু করে এগোচ্ছিলেন বাউন্ডারি লাইনের দিকে। বোলিংয়ে এলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই ছয় হাঁকালেন কোরি অ্যান্ডারসন। ম্যাচ একদম নাগালে। স্ট্রাইক বদল হলে অপর ব্যাটার হারমিত সিং এক্সট্রা কাভারে চার মেরে প্রথম দেখায় বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে যুক্তরাষ্ট্রকে এনে দিলেন ঐতিহাসিক জয়।

মঙ্গলবার (২১ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে মাত্র ১৫৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্র মাত্র ২৫টি টি-টোয়েন্টি খেলে! এক যুগেরও বেশি সময় পর খেলা শুরু করা দেশটির বিপক্ষে হার নিশ্চিতভাবেই নাজমুল হোসেন শান্তদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য। প্রাণহীন ব্যাটিংয়ের পর নির্বিষ বোলিংয়ে হারতে হয়েছে বড় ব্যবধানে।

কোরি অ্যান্ডারসন-হারমিত সিংয়ের ২৮ বলে ৬২ রানের জুটি ম্যাচের ভাগ্য বদলে দেয়। হারমিত মাত্র ১৩ বলে ৩৩ ও অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। ষষ্ঠ উইকেটে যুক্তরাষ্ট্রের এটি রেকর্ড জুটি।

২৭ রানে প্রথম উইকেট হারালেও যুক্তরাষ্ট্র দ্বিতীয় উইকেটের জুটিতে পাল্টা আক্রমণ করে। আন্দ্রেইস গাউসকে ফিরিয়ে রিশাদ হোসেন জুটি ভাঙলে বাংলাদেশ শিবিরে ফেরে স্বস্তি। গাউস ২৩ রান করেন। একশর আগে আরও তিন উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমানরা চাপে ফেলে স্বাগতিকদের। তবে অ্যান্ডারসন-হারমিত ম্যাচটি নিজেদের করে নিয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোস্তাফিজ। রান দেন ৪১!

এর আগে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর তাওহীদ হৃদয়ের ফিফটিতে কোনোমতে দেড়শ পার করে বাংলাদেশ। ৪৭ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন তাওহীদ হৃদয়। ফিফটি করেন ৪০ বলে। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছয়ের মার ছিল। তাওহীদের সঙ্গে ৫ বলে ৯ রানে অপরাজিত ছিলে জাকের আলী।

অনভিজ্ঞ বোলিং লাইন-আপের সামনে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাশ-সৌম্য সরকার ছিলেন নড়বড়ে। শুরুতে দুইবার জীবন পান লিটন। তবু রাঙাতে পারলেন না। ১৫ বলে ১৪ রানে তার আউটে ভাঙে ২৭ বলে ৩৪ রানের জুটি।

লিটনের ফেরার পর মাত্র ১ বল খেলতে পেরেছেন সৌম্য। সেই বলেই আউট হন তিনি। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২০ রান। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে মাত্র ৩৭ রান!

দুই ওপেনারের বিদায়ের পর তাওহীদের সঙ্গী হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্যাটার। বিদায় নেন ১১ বল খেলে, মাত্র ৩ রানে। শান্তর বিদায়ের পর ক্রিজে এসে সাকিব আল হাসানও টিকতে পারেননি। তাওহীদের ডাকে সাড়া দিতে গিয়ে মাত্র ৬ রানে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শান্ত-সাকিবের বিদায়ে বাংলাদেশের রানের চাকা যেন সচল হয়। মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তাওহীদ। দুজনে পঞ্চম উইকেট জুটিতে ৪৭ বলে ৬৭ রান যোগ করেন। ২২ বলে ৩১ রানে মাহমুদউল্লাহ ফিরলে ভাঙে জুটি। এরপর ইনিংস শেষ করে আসেন তাওহীদ ও জাকের।

যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন স্টিভেন টেইলর। ১টি করে উইকেট নেন সৌরভ-জেসি সিং।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের দশ ধাপ নিচে আছে যুক্তরাষ্ট্র। অথচ তাদের কাছেই বিশ্বকাপের ঠিক আগে ম্যাচ হেরে বড় ধাক্কা হজম করলো বাংলাদেশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা