ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে বিট কর্মকর্তা গুরুতর আহত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অঞ্জন কান্তি বিশ্বাস (৫৬) নামে এক বন বিভাগের বিট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন অঞ্চলে এ ঘটনা ঘটে।

আহত অঞ্জন কান্তি বিশ্বাস রাঙ্গুনিয়ার রাজানগর এলাকার বাসিন্দা। প্রায় দুই বছর ধরে তিনি নাপোড়া বিট অফিসে দায়িত্ব পালন করে আসছেন। জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেঞ্জ কর্মকর্তা জানান, নিয়মিত টহল দিতে গিয়ে নাপোড়ার নেপালের ঘোনা এলাকায় হাতির চলাচলের রাস্তায় হঠাৎ একটি বন্যহাতির মুখোমুখি হন অঞ্জন কান্তি বিশ্বাস। এ সময় মধ্যবয়সী হাতিটি তাকে শুঁড়ে তুলে ছুড়ে মারে। এতে তার ঘাড়, কোমর ও পেটে গুরুতর আঘাত লাগে। দূর থেকে ঘটনাটি দেখে স্থানীয় কৃষক ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব বিশ্বাস অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

বর্তমানে আহত বিট কর্মকর্তাকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা