সংগৃহীত
আন্তর্জাতিক

বলিভিয়ায় ৮০০ মিটার নিচে ছিটকে পড়ল বাস, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, সোমবার বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যার ফলে বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উচু স্থান থেকে প্রায় ৮০০ মিটার (দুই হাজার ৬২৫ ফুট) নিচে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে বলেছেন।

পাহাড়ি পথটি আকা-বাঁকা ও বাঁক পূর্ণ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাসের গতি দুর্ঘটনার একটি কারণ হতে পারে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ...

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা