সংগ্রহীত
সারাদেশ

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নিজেস্ব প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিবপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। শিবপুরের বান্দারদিয়া গ্রামের বাসিন্দা আকলিমা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বক্তব্যে এই অভিযোগ করেন।

তবে অভিযুক্ত আশরাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রায় পাঁচ মাস ধরে পা ভেঙে ঘরে বসা থাকায় ওই নারীর সঙ্গে তার দেখাই হয়নি, ফলে দেখা করতে বলার প্রশ্নই আসে না। তিনি দাবি করেন, দলেরই কিছু লোকের প্ররোচণায় তাকে রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

আশরাফ উদ্দিনের ভাষ্য, অভিযোগকারী নারী মাছিমপুর ইউনিয়নের বাসিন্দা এবং ঈদের সময় তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন, যা তিনি দিতে পারেননি—এরপর থেকেই তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে তিনি মনে করেন। অন্যদিকে আকলিমা বেগম অভিযোগ করেন, আগেও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে ওই নেতা তাকে বঞ্চিত করেছেন।

শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আশরাফ উদ্দিন এমন ঘটনায় জড়িত হবেন বলে তিনি মনে করেন না, কারণ পাঁচ মাস ধরে পা ভাঙা অবস্থায় তিনি ঘরেই বন্দি। তিনি আরও জানান, শিবপুরে ফ্যামিলি কার্ডের কার্যক্রমই এখনও শুরু হয়নি, তাই এমন প্রস্তাব দেওয়ার প্রশ্ন ওঠে না। তবে তদন্তে অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা