ছবি: সংগৃহীত
জাতীয়

ফুল, মোনাজাত আর শ্রদ্ধা: বেগম খালেদা জিয়ার কবর ঘিরে  নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল

আমার বাঙলা ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকে কবর জিয়ারতের জন্য জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়।

প্রবেশমুখ খোলার আগে, সকাল ১১টার দিকে ইতিমধ্যেই মানুষ কবর জিয়ারতের জন্য জড়ো হতে শুরু করেছিল। নিরাপত্তা কারণে তাদের তখন প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশমুখ খোলার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ কবর জিয়ারত করতে যান। অনেকে সেখানে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন।

জিয়া উদ্যানে উপস্থিত মানুষের মধ্যে ঢাকার বাইরে থেকেও বহু মানুষ এসেছিলেন। নারী দর্শকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। কবর জিয়ারতের সময় আশেপাশের সড়কও সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যাতে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় থাকে।

উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খালেদা জিয়া। বুধবার তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজার পর খালেদা জিয়াকে দাফন করা হয় তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে জিয়ার কবরের পাশে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা