ছবি: সংগৃহীত
খেলা

ফিফা র‌্যাংকিং : এক ধাপ এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। যদিও হেরে যায় শেষ মুহূর্তে গিয়ে।

পরের লেগে হংকংয়ের মাঠে ড্র করে আসে লাল-সবুজ জার্সিধারীরা। যার বদৌলতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৮৩ নম্বরে।
এদিকে সমান উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। লম্বা সময় এক নম্বরে থাকা দলটি গত হালনাগাদে তিন নম্বরে নেমে যায়। এবারের হালনাগাতে এক ধাপ এগিয়ে দুইয়ে অবস্থান করছে তারা। প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুর্তো রিকোকে হারিয়ে এই উন্নতি হয়েছে স্কালোনির শিষ্যদের। অপরদিকে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে হারালেও নিজেরা পরাজিত হয় জাপানের কাছে। ফলে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছে তারা।

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর্জেন্টিনা থেকে আরও ৫ পয়েন্টে এগিয়ে আছে দেশটি। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে রয়েছে ফ্রান্স। চারে ও পাঁচে অপরিবর্তিত আছে ইংল্যান্ড ও পর্তুগাল। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে নেদারল্যান্ডস। আট নম্বরে থাকা বেলজিয়ামের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে রয়েছে ইতালি। আর দুই ধাপ উন্নতি হয়েছে জার্মানির। শীর্স দশে ঢুকেছে দলটি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে...

আওয়ামী আমলের মতো পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী

দেশে ভবিষ্যতে আওয়ামী আমলের মতো পরীক্ষার ব্যবস্থা আর থাকবে না বলে মন্তব্য করেছ...

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা