সংগৃহিত
বিনোদন

ফাল্গুনের উষ্ণতায় রোজিনা

সাজু আহমেদ: দ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম বিধাতার অপরূপ সৃষ্টি নারীর চিরচেনা সৌন্দর্যের আলোয় অভিভূত হয়ে বলেছিলেন ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ’?

অথবা রবীন্দ্রনাথের ভাষায় ‘আমারি চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো, পুবে পশ্চিমে, গোলাপের দিকে তাকিয়ে বললুম ‘সুন্দর’, সুন্দর হলো সে’।

ঠিক তাই শুধু আশরাফুল মাখলুকাত মানুষ নয়, প্রকৃতির পাশাপাশি বিধাতার যে কোন সৃষ্টির সৌর্ন্দয্যর তুলনা যে নেই তা দেখবার জন্য সত্যিকারের একটা মন এবং মনের চোখ থাকা চাই। সুন্দর, সৃষ্টিশীল, নান্দনিক যাই বলি না কেন নারীর মধ্যে তা অপারভাবে বিদ্যমান।

সৃষ্টিকর্তার অপার বিস্ময় নারী, সৃষ্টিগুণেই সুন্দর। তার উপর তাতে যদি যোগ হয় সময় এবং আবহাওয়া উপযোগী সাজগোছ তাহলে তো কথাই নেই। চোখ ফেরানো দায়।

বাঙ্গালী নারীরা বিভিন্ন দিবসে প্রকৃতির মত করে নিজেকে মেলে ধরেন সমকালীন পোশাক এবং পরিমিত অলংকারে। তাতে তারা নজর যেমন কাড়েন পুরুষের তেমনি সৌন্দর্যপ্রেমী নারীদেরও দৃষ্টি আকর্ষণ করেন।

এক্ষেত্রে অনেকটাই এগিয়ে সংস্কৃতি অঙ্গনের মানুষ। বিশেষ করে, অভিনেত্রী বা মডেলরা সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সিজনাল পোশাকে মাঝে মাঝেই ধরা দেন মিডিয়ায়। আর ভক্ত অনুরাগীদের মাঝে আলোচনায় আসেন নিজ সৌন্দর্য উপস্থাপনাশৈলিতে। আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বাসন্তী উৎসবের প্রথম দিন। বাঙ্গালীদের এক উৎসবের দিন যেন। দিবসটি উপলক্ষে হলুদ, বাসন্তী শাড়ি আর গাদাসহ নানা ফুলের মালা চুলের খোঁপায় গুজে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাবেন বিভিন্ন বয়সী নারীরা। ভালবাসার মানুষ পুরুষরা তাদেরকে সঙ্গ দেবেন।

বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সম্প্রতি ফাল্গুনের বিশেষ ব্রাইডল ফটোশুটে অংশ নেন ৮০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকায় রোজিনা। অবশ্য তিনি প্রায় প্রতি বছরেই নানা সিজনাল ফটোশুটে হাজির হন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বাসন্তি সাজে নতুন রূপে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। বাসন্তী শাড়ি, গাদা ফুলের তোড়া আর মালা এবং হালকা গয়নায় নিজেকে অপরূপ রূপে মেলে ধরেছিলেন এই চিত্রনায়িকা। এই ফটোশুটের কারিগড় মনিরা আক্তার দিয়া। সামাজিক মাধ্যমে ছবিগুলো বেশ আলোচনায় এসেছে।

ফেসবুকের পোস্টের কমেন্টস বক্সে এই নায়িকার লুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা। এই বয়সেও তারুণ্যের সৌন্দর্যের প্রতীক হিসেবে উপস্থাপন করায় রোজিনার প্রশংসা করছেন তার ভক্ত শুভাকাঙ্খিরা।

একথা অনেকেরই জানা যে বড় পর্দার সফল চিত্রনায়িকা রোজিনা ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন রোজিনা। তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’ প্রভৃতি।

এদিকে ‘ফিরে দেখা’ নামে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন রোজিনা। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে। রোজিনা নিজেও সিনেমাটিতে অভিনয় করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা