নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নীলফামারী সার্কিট হাউজে সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রয়াত নজরুল ইসলামের মেয়ে নুসরাত জাহান মৃত্তিকা ও তার মা শাহনাজ পারভীনের হাতে চেকটি তুলে দেন।
এ সময় সাবেক সংসদ সদস্য তুহিনের স্ত্রী তামান্না ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, গত ১৮ আগস্ট পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারা যান। তার মেয়ে নুসরাতের পড়াশোনা চালিয়ে যেতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাকে আরও সহায়তা করার চেষ্টা করা হবে।
নুসরাত জাহান মৃত্তিকা সৈয়দপুর বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আমার বাঙলা/ রাব্বি