সংগৃহিত
আন্তর্জাতিক

প্রেমিকের করফাঁকির তথ্য ফাঁস, তরুণীর প্রতিশোধ

আন্তর্জাতিক ডেস্ক: প্রেম যখন জমজমাট, তখন কথায় কথায় করফাঁকি দেওয়ার কথা প্রেমিকাকে জানিয়ে দিয়েছিলেন প্রেমিক যুবক। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই সম্পর্কে ফাঁটল ধরে। অভিযোগ, ওই যুবকই ঠকিয়েছিলেন তার প্রেমিকাকে।

স্বভাবতই, এ কারণে ক্ষুব্ধ ছিলেন তরুণী। আর তাই প্রতিশোধ নিতে সাবেক প্রেমিকের সেই করফাঁকির খবর জানিয়ে দেন সরকারি দপ্তরে। এরপর, অভিযোগ প্রমাণিত হওয়ায় জেল হয় যুবকের। আর তার জালিয়াতি ধরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে কোটি টাকা বাগিয়ে নেন তরুণী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘটেছে এই ঘটনা। জানা যায়, প্রেমিকের কাছে প্রতারণার শিকার হয়ে ক্ষুব্ধ ছিলেন আভা লুইজি নামে এক তরুণী। প্রতারণার প্রতিশোধ নিতে তিনিই সাবেক প্রেমিকের করফাঁকির খবর জানিয়ে দেন মার্কিন রাজস্ব দপ্তরে।

টিকটকের এক ভিডিওতে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন পেশায় মডেল ওই তরুণী। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু টিকটকেই সেটি দেখা হয়েছে ৩৮ লাখের বেশিবার।

ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, সাবেক প্রেমিক আমাকে বলেছিল, সে কখনোই তার ট্যাক্সের টাকা দেয়নি। এর কয়েক মাস পরেই সে আমার সঙ্গে প্রতারণা করে। এরপর আমি ইন্টারনাল রেভেন্যু সার্ভিসে (আইআরএস) খবর দেই এবং পুরস্কার হিসেবে এক লাখ ডলারের বেশি পাই।

আভা বলেন, এখন আমি প্রতিদিন তার টাকা খরচ করছি। আর সে কয়েক বছরের জেল খাটছে। নারীদের রাগ খুবই শক্তিশালী জিনিস। সূত্র: এনডিটিভি, ডিসট্র্যাক্টিফাই

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা