সংগৃহিত
আন্তর্জাতিক

আসামে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন।

বুধবার (৩ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং আরও ২৭ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, পিকনিক পার্টির ৪৫ জন সদস্যকে নিয়ে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় ওই বাসটির দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

পুলিশ আরও জানিয়েছে, পিকনিকে যাওয়ার উদ্দেশে ভোর ৩ টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সাথে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া ঘটনাস্থলেই মারা যাওয়া ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা