ছবি: আমার বাঙলা
সারাদেশ

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন এবিএম মোশাররফ হোসেন (এমপি)। ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে নতুন এ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদনের পর কলাপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। এছাড়া উপজেলায় রয়েছে ২টি পৌরসভা ও ২টি থানা।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে নির্বাচিত এবিএম মোশাররফ হোসেন নির্বাচনী প্রচারণার সময় নীলগঞ্জের ভোটারদের কাছে নতুন ইউনিয়ন গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করেছেন। নতুন ইউনিয়ন গঠনের খবরে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, পুনর্গঠিত ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়নে নীলগঞ্জ, নবীপুর, কুমিরমারা, টুঙ্গিবাড়িয়া ও সোনাতলার কিছু অংশসহ মোট ২৫টি গ্রাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, নতুন ১৩ নম্বর হাজীপুর ইউনিয়নে উমেদপুর, হাজীপুর ও সোনাতলার কিছু অংশসহ ২৪টি গ্রাম যুক্ত হয়েছে।

পুনর্গঠিত নীলগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা ২১ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭৪৪ এবং নারী ১১ হাজার ২৩৬ জন। নতুন হাজীপুর ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৬০০ জন; যেখানে পুরুষ ১০ হাজার ৬৯ এবং নারী ১০ হাজার ৫৩১ জন।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, সংসদ নির্বাচনের প্রচারনার সময় নীলগঞ্জের মানুষের নতুন একটি ইউনিয়নের দাবী ছিল। আমাদের নেতা এবিএম মোশাররফ এমপি হয়ে অল্প সময়ের মধ্যেই ভোটারদের সেই দাবী পূরন করেছেন।

আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন (এমপি) গনমাধ্যমকে বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে প্রথমেই ভোটারদের দেয়া আমার নির্বাচনী ওয়াদা গুলো পূরণে ইতিমধ্যে নীলগঞ্জ ইউনিয়ন বিভাজনের কাজ সম্পন্ন করেছি, যা আগামী রবি সোমবারের মধ্যে সরকারি গেজেট নোটিফিকেশন হবে। এছাড়া মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাঙ্গাবালীতে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, কলাপাড়ায় নতুন করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ স্থাপন এবং যুগ্ম জেলা জজ আদালত পটুয়াখালী থেকে কলাপাড়া স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সড়ক যোগাযোগ উন্নয়নে ইতিমধ্যে ৫৫ কোটি টাকা বরাদ্দে ৫০ কি.মি. নতুন সড়ক নির্মাণ কাজের অনুমোদন হয়েছে, যার ৩. ৫ কি.মি. নির্মাণ কাজ চলমান রয়েছে। ১২টি ব্রীজের প্রস্তাব করা হয়েছে। যার দুইটি অনুমোদন হয়েছে, বড় পাঁচটি ডিজাইনের কাজ চলমান রয়েছে। এছাড়া বি-সেফ প্রকল্পের অধীন ১০০ কোটি টাকা বরাদ্দের দুইটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ সহ সড়ক উন্নয়ন ও রক্ষনাবেক্ষন কাজের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা