সংগৃহিত
বিনোদন
ভুয়া মৃত্যু সংবাদ

পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

বিনোদন ডেস্ক: ‘বলিউড অভিনেত্রী পুনম পান্ডে ভুয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে অন্যায় করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ এমন মন্তব্য করে মুম্বাই পুলিশের কাছে দাবি জানিয়ে মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে বলেন, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ।

শুক্রবার সকালে অভিনেত্রী পুনম পান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের তারকা পুনমের। একদিন পর পুনম একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন, তিনি বেঁচে আছেন। এর ঘটনা আসলে জরায়ু মুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির একটা প্রচার কৌশল মাত্র।

পুনম যদিও মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। তবে তার এ কাজের জন্য পুনমের শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন তাম্বে। মুম্বাই পুলিশের কাছে তাম্বে পুনমের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি করে আরও বলেন, পুনমের ভক্তরা এবার নিজেদের প্রচারের জন্যও ওই পথ খুব সহজেই বেছে নিতে পারেন।

তাম্বের ভাষ্য, ‘সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর রোধের জন্য পুলিশি তৎপরতা খুবই প্রয়োজন। পুনমের বিরুদ্ধে মামলাও দায়ের করা উচিত। তিনি অন্যায় করেছেন।’ তাম্বের দাবি, পুনমের পোস্ট সকলকে বিভ্রান্ত করেছে।

তিনি বলেন, ‘জরায়ু মুখের ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির বদলে তিনি মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। তার ভুয়া মৃত্যু সংবাদের মাধ্যমে কোনো সচেতনতা তৈরি হয়নি। বরং সমস্যা বেড়েছে।’

ভারতে প্রতি বছর জরায়ু মুখের ক্যানসারে লাখ লাখ নারী আক্রান্ত হন। শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জরায়ু মুখের ক্যানসার প্রসঙ্গে বিভিন্ন কথা বলা শুরু করেন অভিনেত্রী।

পাশপাশি এটাই স্পষ্ট করেছেন, কাউকে আঘাত দেওয়া নয় বরং বিশ্বব্যাপী নারীদের মধ্যে এ রোগ যে দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে, তার জন্য এটুকু মেনে নেওয়াটা কোনো ব্যাপার নয়। যদিও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জরায়ু মুখের ক্যানসার নিয়ে সর্বত্র যেভাবে লেখালেখি শুরু হয়ে তাতে বরং খুশি পুনম পান্ডে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা